কলিকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক ইফতার মাহফিল আয়োজিত।
- আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
- / 720
স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি রুমানা আক্তার, সাবেক পরিবহন মন্ত্রী শ্রী মদন মিত্র,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাপতি শরিফুল হাসান শুভ(ডানে)
গত ২২ জুন ২০১৭, সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এ সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির স্টুডেন্ট ইউনিয়নের সভাপতির আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাপতি শরিফুল হাসান শুভ।
এই ইফতার মাহফিলে পশ্চিমবঙ্গের অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কমিটির মেম্বার,নেতা-নেত্রীর এক মিলন মেলায় পরিণত হয়।
এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী মদন মিত্র। এছাড়া আরোও ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সেক্রেটারি তমোঘ্ন ঘোষ,সুজিত সাম,কাইয়ুম মোল্লা,কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি রুমানা আক্তার,ছাত্র নেতা তিতান সাহা।বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি মন্মথ বিশ্বাস এবং উত্তর কলকাতার ছাত্র নেতা তিতান সাহা এবং বিশ্ববিদ্যালয় ম্যাগাজিন সেক্রেটারি মৌমিতা দাস গুপ্ত।

ইফতারি পরবর্তী সময়ে ইউনিয়ন রুমে দীর্ঘক্ষণ আলোচনা হয় ভারত বাংলাদেশ মৈত্রী, বিশেষত দুই বাংলার অবিচ্ছেদ্য বন্ধন।

























