ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় মোবাইল টাওয়ারে উচ্চমাত্রার ক্ষতিকর বিকিরণ

  • আপডেট সময় : ০১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / 330
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় কিছু মোবাইল টাওয়ার থেকে উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তার প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ টীম ঢাকার বিভিন্ন এলাকায় মোবাইল টাওয়ারের বিকিরণের মাত্রা পরীক্ষা করে এমন প্রতিবেদনই দিয়েছে মন্ত্রণালয়ে।

আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে এবং আগামী ২৮ মার্চ আদালত এ বিষয়ে আদেশ দেবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

মিস হক বিবিসিকে জানান আদালতে দেয়া প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন কয়েকটি স্থানে টাওয়ার থেকে উচ্চমাত্রার বিকিরণের অস্তিত্ব পাওয়া গেছে যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।

প্রতিবেদনে বিশেষজ্ঞরা সবগুলো মোবাইল অপারেটরের সিগন্যাল টাওয়ার গুলো পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসিকে বলার জন্য সুপারিশ করেছেন।

এছাড়া নিয়মিত সব টাওয়ার পরীক্ষা করতে বিটিআরসির পদক্ষেপ নিচ্ছে কি-না সেটি দেখতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে বিকিরণ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।

জিনাত হক জানান মূলত ২০১২ সালের ৩০ অক্টোবর আদালত মন্ত্রণালয়কে বিশেষজ্ঞ দিয়ে টাওয়ার থেকে বিকিরণের মাত্রা পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়।

সে অনুযায়ী মন্ত্রণালয় প্রথমে আট সদস্যের একটি কমিটি গঠন করে।

সেই কমিটি বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের একটি সাব কমিটি গঠন করে যারা টাওয়ার এলাকায় পরীক্ষা করে তাদের সুপারিশ সহ রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দেয়।

সেই রিপোর্টই আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে উপস্থাপন করা হলো বলে বিবিসিকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় মোবাইল টাওয়ারে উচ্চমাত্রার ক্ষতিকর বিকিরণ

আপডেট সময় : ০১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭