ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মনপুরায় সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩০

  • আপডেট সময় : ০৮:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা মনপুরা উপজেলার হাজির হাট বাজারে পুলিশের গুলিতে সাংবাদিক, শিশু ও ব্যবসায়ীসহ ৩০জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই বাজারে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে পুলিশ। এতে ৩০জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজন হলেন, দৈনিক ভোরের পাতার স্থানীয় প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, ব্যবসায়ী সোয়েব, মো. ইব্রাহীম, আবু তাহের, শরিফ, নুরুউদ্দিন, তরিকুল ইসলাম, আরিফ, হারুন, কবির, নাহিদ, হারুন, রাকিব, হোসেন, লিটন ফরাজী, মোসলেহ উদ্দিন, জামাল নুরুউদ্দিন, নুরইসলাম, কুটি মাঝি, আবদুর রহমানের নাম পাওয়া গেছে। অপরদিকে ব্যবসায়ীদের ইট-পাটকেল নিক্ষেপে আহত পুলিশ সদস্যরা হলেন, ওসি শাহীন খান, এএসআই প্রদীপ, পুলিশ সদস্য জুনায়েদ, আরিফ, জসিম, আবদুল হালিম, নাইম।

এবিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. মহিউদ্দিন জানান, ‘বিনা নোটিশে পুলিশ তিন ব্যবসায়ীর ফলের দোকান উচ্ছেদ করার সময় মারধরের ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মিছিল করে। পরে পুলিশ বিনা উসকানিতে ব্যবসায়ীদের উপর বেশ কয়েক রাউন্ড গুলি করে। এতে অর্ধশতাধিক ব্যবসায়ী আহত হন।’

মনপুরা থানার ওসি শাহীন খান বলেন, ‘হাজির হাট বাজারের রাস্তার উপর অবৈধ ফলের দোকান উঠাতে যাই। পরে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড শটগানের গুলি করা হয়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনপুরায় সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩০

আপডেট সময় : ০৮:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭