ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

উইকেটের পেছনে থাকছেন না মুশফিক

  • আপডেট সময় : ০৯:০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিম ম্যানেজমেন্টের ইচ্ছায় শেষ পর্যন্ত উইকেটের পেছন থেকে সরে দাঁড়িয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এবারের শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে অধিনায়ক মুশফিক খেলবেন শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলবেন লিটন দাস।

গণমাধ্যমের কাছে বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী মোরাতুয়ার টাইরনে ফার্নান্ডো স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচ থেকেই উইকেটের পেছনে থাকবেন না মুশফিক।

তবে ক্যারিয়ারের ৫২ টেস্টের ৪৭টিতেই বাংলাদেশ দলের মূল উইকেটকিপার থাকা মুশফিক বিষয়টি সহজে মেনে নেননি বলে জানা গেছে।

তবে এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করেননি মুশফিক। গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘ম্যানেজমেন্ট যখন সিদ্ধান্ত দিয়েছে, সেটা তো মানতেই হবে। আর দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত মেনে নিব।’

২০০৭ সালে কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে উইকেটকিপার হিসেবে মুশফিকের আন্তর্জাতিক অভিষেক। খালেদ মাসুদকে বসিয়ে কিপিংয়ের দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। সেই থেকে উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকের যাত্রা শুরু। মুশফিকের যে মাঠে প্রথম কিপিং গ্লাভস পরা, এবার সেই পি সারাভানামুত্তু স্টেডিয়ামেই টাইগাররা তাদের শততম টেস্ট ম্যাচ খেলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উইকেটের পেছনে থাকছেন না মুশফিক

আপডেট সময় : ০৯:০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭