ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

সার্চ কমিটিতে সম্ভাব্য নাম

  • আপডেট সময় : ১০:১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সিইসি খুঁজে বের করতে ছয় সদস্যের ‘সার্চ কমিটি’ হচ্ছে। বাংলাদেশে নতুন একটি নির্বাচন কমিশনের সদস্য কারা হবেন তা খুঁজে বের করার জন্য একটি সার্চ কমিটি গঠন করছেন দেশটির রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই কমিটিতে ছয় জন সদস্য রয়েছেন।

নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই কমিটির সম্ভাব্য সদস্যদের নাম জানা যাচ্ছে। সূত্রটি জানাচ্ছে, কমিটির প্রধান হবেন আপিল বিভাগের একজন বিচারপতি।

তার নেতৃত্বে সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের এক বিচারপতি (তার নামটি জানা যায়নি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও একমাত্র মহিলা সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিন আখতার।

তাদের তালিকা সম্বলিত একটি চিঠি মন্ত্রী পরিষদ বিভাগে বুধবারই পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে। সেখান থেকে এখন এটি গেছে প্রধানমন্ত্রীর দপ্তরে।

প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে বলে বিবিসির কাদির কল্লোলকে জানিয়েছে সূত্রটি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ৮ই ফেব্রুয়ারি।

এই কমিশনকেও ২০১২ সালে একটি ‘সার্চ কমিটির’ মাধ্যমে খুঁজে বের করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

সেই কমিটির প্রধান ছিলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এবারের যে নির্বাচন কমিশনটি হবে, সেটি কিভাবে করা হবে, কোন প্রক্রিয়ায় খুঁজে বের করা হবে ইত্যাদি চূড়ান্ত করার জন্য প্রায় এক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ওই সংলাপে বিএনপিও যোগ দিয়েছিল। সূত্র : বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্চ কমিটিতে সম্ভাব্য নাম

আপডেট সময় : ১০:১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭