ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

“অন্ধকারের গান”

  • আপডেট সময় : ০৭:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • / 736
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কবি - হাসিনা মরিয়ম

আমিও আমার পৃথিবী-

তোমার মাঝেই সমর্পিত

এ যেন দেবতার বেদীতে পূজোর অর্ঘ্য

আর তোমার পৃথিবী-

সে কোথায় কোন সূদুরে...

তোমার পৃথিবীতে প্রবেশের কোন অনূমতি নেই আমার

আমি আছি তোমার পৃথিবীর আড়ালে-

তোমার জগতে, তোমার ব্যস্ততায় যখন-

ক্লান্ত অবসন্ন তুমি-তখন

ফিরে আসো আমার উত্তপ্ত বুকের মাঝে

আমি যেন সঞ্চিবনী সুধা,

তোমাকে আকন্ঠ পান করাব-সরাব মদির নির্যাস

এতে তোমার ক্লান্তি দূর হবে-

তুমি আবার ফিরে যাবে তোমার পৃথিবীতে-

আবার সেই ব্যস্ততা- সকাল,দুপুর,রাত্রি

আবার ক্লান্তি-অবসন্নতা-তারপর আমি-

আমি যেন তোমার সজিবতার নিয়ামক-

তারপর আবার চলে যাওয়া-

যাওয়া আর আসার মাঝে-

আমি কোথায়...

তবেকি আমি মৃত্তিকার ফাটল

থেকে বেরিয়ে আসা

বুনোফুল...?

নাকি-

সবুজ ধানের ক্ষেতের

এক মুঠো হিমেল হাওয়া-

নদীর পাড় ভাঙ্গার মতো, আমি

আমার মাঝে ভাঙ্গনের শব্দ শুনি

হয়তো একদিন তুমি হাত বাড়াবে

আমার দিকে-

হয়তো আলিঙ্গনের জন্য দুহাত প্রসারিত করবে

তোমার উষ্ণ ঠোঁট তিরতির করে বলতে চাইবে

না বলা কথা-

হয়তো সেদিন অনেক দেরী হয়ে যাবে

আমার কাছে ফিরে আসার সকল পথ তোমার

বন্ধ হয়ে যাবে...

তারপর ও তোমাকে মিনতি আমার-

আমার বুকের উপর তোমার হাতের-

আলতো পরশ বুলিয়ে দিও-

যদি কখনও নিঃশ্বাস রুদ্ধ হইয়ে আসে...।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“অন্ধকারের গান”

আপডেট সময় : ০৭:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
কবি - হাসিনা মরিয়ম

আমিও আমার পৃথিবী-

তোমার মাঝেই সমর্পিত

এ যেন দেবতার বেদীতে পূজোর অর্ঘ্য

আর তোমার পৃথিবী-

সে কোথায় কোন সূদুরে...

তোমার পৃথিবীতে প্রবেশের কোন অনূমতি নেই আমার

আমি আছি তোমার পৃথিবীর আড়ালে-

তোমার জগতে, তোমার ব্যস্ততায় যখন-

ক্লান্ত অবসন্ন তুমি-তখন

ফিরে আসো আমার উত্তপ্ত বুকের মাঝে

আমি যেন সঞ্চিবনী সুধা,

তোমাকে আকন্ঠ পান করাব-সরাব মদির নির্যাস

এতে তোমার ক্লান্তি দূর হবে-

তুমি আবার ফিরে যাবে তোমার পৃথিবীতে-

আবার সেই ব্যস্ততা- সকাল,দুপুর,রাত্রি

আবার ক্লান্তি-অবসন্নতা-তারপর আমি-

আমি যেন তোমার সজিবতার নিয়ামক-

তারপর আবার চলে যাওয়া-

যাওয়া আর আসার মাঝে-

আমি কোথায়...

তবেকি আমি মৃত্তিকার ফাটল

থেকে বেরিয়ে আসা

বুনোফুল...?

নাকি-

সবুজ ধানের ক্ষেতের

এক মুঠো হিমেল হাওয়া-

নদীর পাড় ভাঙ্গার মতো, আমি

আমার মাঝে ভাঙ্গনের শব্দ শুনি

হয়তো একদিন তুমি হাত বাড়াবে

আমার দিকে-

হয়তো আলিঙ্গনের জন্য দুহাত প্রসারিত করবে

তোমার উষ্ণ ঠোঁট তিরতির করে বলতে চাইবে

না বলা কথা-

হয়তো সেদিন অনেক দেরী হয়ে যাবে

আমার কাছে ফিরে আসার সকল পথ তোমার

বন্ধ হয়ে যাবে...

তারপর ও তোমাকে মিনতি আমার-

আমার বুকের উপর তোমার হাতের-

আলতো পরশ বুলিয়ে দিও-

যদি কখনও নিঃশ্বাস রুদ্ধ হইয়ে আসে...।।

বিডিসংবাদ/এএইচএস