ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট সময় : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নির্দশন হিসেবে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়।

এর পর প্রধানমন্ত্রী জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের হত্যাযজ্ঞে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন। এ সময় তিনি জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল এমপি, প্রধানমন্ত্রীর ভাগিনা রেজোয়ান সিদ্দিকী ববি, তার পত্নী ও দুই পুত্র পরিবারের অন্যান্য সদস্যগণ প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী জাতীয় রোভার মুট উদ্বোধনের জন্য আজ সকালে দুদিনের সফরে গোপালগঞ্জ পৌঁছান। রোভার মুট উদ্বোধন শেষে শেখ হাসিনা তার পৈতৃক নিবাসে রাত্রি যাপন করবেন। তিনি শুক্রবার বিকেলে ঢাকা আসবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭