ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নাটকীয়তা শেষে শফিক রেহমানের লন্ডন যাত্রা

  • আপডেট সময় : ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে লন্ডন গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। শুক্রবার সকাল ৭টা ৪৯ মিনিটে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

শফিক রেহমানের সম্পাদনায় বের হওয়া ‘মৌচাকে ঢিল’ পত্রিকার সহকারী সম্পাদক সজিব ওনাসিস এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লন্ডনে চিকিৎসারত ক্যান্সার আক্রান্ত স্ত্রী তালেয়া রেহমানকে দেখতে শফিক রেহমানের বৃহস্পতিবার লন্ডন যাওয়ার কথা ছিল। ভুল বোঝাবুঝিতে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরত পাঠায়।’

সজিব ওনাসিস আরও বলেন, ‘পরে গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে ইমিগ্রশন কর্তৃপক্ষ শফিক রেহমানকে ফোন করে বিদেশ যেতে তার কোনো বাধা নেই বলে জানান। এরপর শুক্রবার তিনি লন্ডন গেলেন।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে গত বছরের ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক শফিক রেহমানকে। পরে গত বছরের ৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটকীয়তা শেষে শফিক রেহমানের লন্ডন যাত্রা

আপডেট সময় : ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭