কবি শায়েদ রহমানের ৩টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত!
- আপডেট সময় : ০৮:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
- / 360
বিডিসংবাদ প্রতিবেদকঃ অনুষ্ঠিত হলো কবি শায়েদ রহমানের ৩টি কাব্যগ্রন্থ প্রকাশনা উৎসব।
আজ শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রধান ও বিশেষ অতিথি এবং কবিতা পাঠকদের উপস্থিতিতে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থগুলো ৩টি হল- ‘আবার সন্ধ্যার মেঘমালা’, ‘বেলা, একটু দাঁড়াও’ ,’ হে বিষাদ সহচারী’। এ নিয়ে কবি শায়েদ রহমানের সর্বমোট ১৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
এর আগে শুরুতে অতিথিদের মঞ্চে সাদরে গ্রহন ও উত্তরায়নী পড়িয়ে দেন কবি ও সাহিত্যিক হাসিনা মরিয়ম।
প্রফেসর ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও স্থপতি রবিউল হুসাইন, লোকবিদ ও অধ্যাপক ড. আনোয়ারুল করিম। আলোচনায় অংশগ্রহন করেন কবি ও সাংবাদিক আতাহার, অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং কবি ও গবেষক মলয়চন্দন মুখোপাধ্যায়।
কবির উক্ত তিনটি কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ড. শাহাদাত হোসেন নিপু, আবৃত্তশিল্পী পারভেজ চৌধুরী এবং আবৃত্তিশিল্পী তামান্না তিমি। সঞ্চাবলের দায়িত্ব পালন করেন জান্নাতুল ফেরদৌস লিজা।
প্রধান অতিথি ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানান, সভাপতি অধ্যাপক ডঃ মনিরুজ্জামান।
অধ্যাপক ডঃ মনিরুজ্জামান কবির কাব্যসাধন সিদ্ধি লাভ করুক বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিবৃন্দগন গ্রন্থগুলোর কাব্য সুষমা, সৌন্দর্য এবং গভীরতার প্রতি আলোকপাত করেন।
কবি আতাহার খান এবং মলয়চন্দন মুখোপাধ্যায় কবির কবিতায় রোমান্টিক ভাবচেতনা ও বাস্তব জীবনের বিবিধ চিত্রের এক বিস্ময়কর সংমিশ্রণের উপস্থিত প্রশংসা করেন।

সংগীতশিল্পী সেমন্তী মঞ্জুরী রবীন্দ্রসংগীত পরিবেশন করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিসমাপ্তি হয়।
বিডিসংবাদ/এএইচএস




















