ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় মাছের ঘেরে ছাত্রলীগ নেতার লাশ

  • আপডেট সময় : ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা সদরের ধুলিহর এলাকার একটি মাছের ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন শেখের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে ইকবাল বিশ্বাসের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমন শেখ শহরের সুলতানপুর এলাকার লিটন হাসান শেখের ছেলে। তিনি খুলনা কমার্স কলেজের ছাত্র।

এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা হলেন সুলতানপুর এলাকার সেলিম হোসেনের ছেলে বিপ্লব ও মুরাদ নামে অপর এক ব্যক্তি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের নাক মুখে রক্ত লেগে রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় মাছের ঘেরে ছাত্রলীগ নেতার লাশ

আপডেট সময় : ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭