ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

মোস্তাফিজ-সাকিবে কোণঠাসা শ্রীলংকা

  • আপডেট সময় : ০৮:৫৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ৪৮ রানের লিড পেয়েছে শ্রীলংকা। তবে মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের বোলিং তাণ্ডবে কোণঠাসা হয়ে পড়েছে লংকানরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকরা তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে।

এর আগে শনিবার চতুর্থ দিনের শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই সাফল্য পান মেহেদী হাসান মিরাজ।

তিনি সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান উপুল থারাঙ্গাকে। লংকান এই ওপেনার ২৬ রান করেন। মিরাজ আরও একটি সাফল্য পেতে পারতেন। কিন্তু ইমরুল কায়েসের কারণে তিনি উইকেট বঞ্চিত হন।

দলীয় ৮১ রানে কুশাল মেন্ডিস ব্যক্তিগত ১২ রানে মিরাজের বলে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ দেন। কিন্তু সেটি ধরতে ব্যর্থ হন ইমরুল। বলটি তার ডান পায়ে লাগে।

মধ্যাহ্নের বিরতির পর দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমান সাজঘরে পাঠান কুশাল মেন্ডিসকে। দলীয় ১৪৩ রানে তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে মেন্ডিস করেন ৩৬ রান।

এরপর ১৬৫ রানে মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিনেশ চান্দিমাল। তিনি করেন ৫ রান।

আর অ্যাশলে গুনারত্নেকে ফিরিয়ে নিজের প্রথম শিকার তুলে নেন সাকিব আল হাসান। গুনারত্নে ৫ রান করেন। পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকে ফেরান মোস্তাফিজ। ডি সিলভা কোনো রান করতে পারেননি।

এর আগে কলম্বোয় টস জিতে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে করে ৩৩৮ রান। জবাবে সাকিবের শতকে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৬৭ রানে গুটিয়ে গেলে ১২৯ রানের লিড নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোস্তাফিজ-সাকিবে কোণঠাসা শ্রীলংকা

আপডেট সময় : ০৮:৫৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭