ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ছায়া মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

  • আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেক্সিটের সমর্থনে একটি বিলের পক্ষে ভোট দিতে বলায় যুক্তরাজ্যের ছায়া মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন লেবার পার্টির বাংলাদেশী বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর জন্য ওই বিলটি আনা হয়।  খবর বিবিসির।

সেই বিলটিকে সমর্থন করার জন্য এমপিদের প্রতি অনুরোধ জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। কিন্তু বিলের পক্ষে সমর্থন দিতে না পেরে তিনি ছায়া মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

টিউলিপ জানান,  তিনি সামনের সারির নেতাদের সঙ্গে একাত্মতাবোধ করতে পারছেন না। জেরেমি করবিনের কাছে লেখা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়টি তার নির্বাচনীয় এলাকায় বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে। যেখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন ইউনিয়ন ছেড়ে আসার বিষয়টি সম্ভাব্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করবে।

ব্রিটেনে পার্টির অতি গুরুত্বপূর্ণ নির্দেশনার সঙ্গে একমত না হতে পারলে পার্লামেন্টে দলের সামনের সারির নেতারা তাদের পদ থেকে সরে দাঁড়ানোর রীতি রয়েছে।

২০১৫ সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ লেবার পার্টির এমপি নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছায়া মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭