ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

ভোট কারচুপি: শ্রীনগরে পুনরায় নির্বাচনের আবেদন প্রার্থীর

  • আপডেট সময় : ১০:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • / 437
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে পুনরায় নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন এক প্রার্থী। ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট আজ রোববার (১৫ নভেম্বর) ঢাকা আগারগাঁ প্রধান নির্বাচন কমিশনের কাছে এই লিখিত আবেদন করেন।

আবেদনে সুত্রে জানা যায়, কোলাপাড়া ইউনিয়ন পরিষদের ভোট গণনায় কারচুপি হয়েছে এবং অধিকাংশ কেন্দ্রে তার এজেন্টদের প্রাপ্তি ভোটের কোন লিখিতভাবে হিসাব দেওয়া হয় নাই। আর ৫ নং ওয়ার্ডের মোট ৩৫ টি বাতিল ভোট গণনা করা হয়। পরবর্তীতে জোরপূর্বক তার ১৪২ টি ভোট নষ্ট করা হয়। তিনি ৯ নং ওয়ার্ডে ২০৭ ভোট এগিয়ে থাকেন কিন্তু তার এজেন্টদের লাঞ্ছিত করে প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক তাকে ১৩৮ টি ভোটে পরাজিত দেখানো হয়।

আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট জানান, “আশা করেছিলাম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের আস্থায় ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হব কিন্তু আশাহত হলাম, আমি পুনরায় নির্বাচনের দাবি জানাই”

তিনি আরো বলেন, দুইটি কেন্দ্রে ভোট কারচুপির করে আমাকে পরাজিত দেখানো হয়েছে। আমি ভোট কারচুপির ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করতে গেলে সে দুইদিন আমার সঙ্গে দেখাই করেনি। আমার সাথে শুধু গড়িমসি করতেছিল পরবর্তীতে আমি আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনের কাছ আবেদন করেছি।

এই বিষয় উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোট কারচুপি: শ্রীনগরে পুনরায় নির্বাচনের আবেদন প্রার্থীর

আপডেট সময় : ১০:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১