ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

অনেকের চেয়ে ভালোভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী করোনাভাইরাসের ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে যা অনেক উন্নত দেশ এখনো করতে পারেনি।

তিনি বলেন, `অনেক উন্নত দেশ তাদের জন্য এখনো কোনো ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়নি। অন্য কোথাও আমি আমার মনোযোগ দেইনি। আমার কাছে মানুষ ও মানুষের জীবন অন্য যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

`আমি বলেছিলাম যখনই এই ভ্যাকসিন পাওয়া যাবে এবং যখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি অনুমোদন করবে, বাংলাদেশ এটি (ভ্যাকসিন) প্রথম পাবে এবং তা সঠিক প্রমাণিত হয়েছে,’ বলেন তিনি।

বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন, অনেকে আমাদের (ভ্যাকসিন) দিতে চান, কিন্তু আমাদের যা প্রয়োজন তা আমরা নিয়ে এসেছি। প্রাথমিক পর্যায়ে মানুষের মাঝে ভ্যাকসিন নিয়ে কিছুটা সন্দেহ ছিল, কিন্তু এখন তা নেই।’

তিনি আরও বলেন, `টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, আমাদের অনেক কিছুই শুনতে হবে, এই সকল কথায় মনোযোগ দেয়ার প্রয়োজন নেই।’

শেখ হাসিনা বলেন, অনেকেই বলেছিলেন যে বাংলাদেশে ভ্যাকসিন পাওয়া যাবে না, যদিও সরকার এই ভ্যাকসিনের জন্য এক হাজার কোটি টাকা আলাদা করে রেখেছিল।

যারা টিকা নিচ্ছেন তাদের সকলকে নিয়মিত মাস্ক পরা এবং হাত ধোয়াসহ স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মহামারীর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিপর্যয় আসে এবং তা অব্যাহত থাকবে।

‘তবে আমাদের সে সময় শক্ত থাকতে হবে। সেখানে আমাদের মানুষের সাথে থাকতে হবে এবং একটি পরিকল্পিত উপায়ে পদক্ষেপ নিতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে। এভাবেই যেকোনো বিপর্যয়ের মোকাবিলা করা সম্ভব হবে,’ বলেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়ে, কোভিড-১৯ মহামারীর সময়ে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনেকের চেয়ে ভালোভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১