ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় চীনা নাগরিক ইয়াং ওয়াং চুংসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি দি সিনফা নিটার্স লিমিটিডের চেয়ারম্যান ছিলেন।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে দি সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং ও পরিচালক খসরু আল রহমানের ১৩ বছর, দি সিনফা নিটার্স লিমিটেডের পরিচালক মনসরুল হক ও মো: গোলাম মোস্তফার ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা সবাই পলাতক আছেন।

এছাড়া ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এক্সপোর্ট) আব্দুল ওয়াদুদ খান ও তৎকালীন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীর ছয় বছরের কারাদণ্ড পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের দুদকের কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে জাল নথির মাধ্যমে দি সিনফা নিটার্স লিমিটেডের নামে দু’কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৪৮ হাজার ঋণ নেন। পরে সেই টাকা আত্মসাৎ করেন।

ওই ঘটনায় দুদকের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম ২০১৭ সালের ১৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ জুন দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর পরের বছরের ১৮ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২