ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

অ্যান্ড্রয়েড থেকে আইওএসে বার্তা নেবেন যেভাবে

  • আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর পাঠানো টেক্সট অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইওএস ডিভাইসে নেওয়ার সুবিধা রয়েছে।

যেসব ব্যবহারকারীর ‘অ্যান্ড্রয়েড ৫.০+’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২.২২.৭.৭৪’ বা এর পরবর্তী সংস্করণ এবং ‘আইওএস ১৫.৫+’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২২.১০.৭০’ অথবা পরবর্তী সংস্করণ ইনস্টল করা রয়েছে তাদের জন্য বার্তা সরানো সহজ। তবে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে বার্তা সরানোর মতো সহজ নয় এটি। কারণ, ব্যবহারকারীর ‘পেমেন্ট মেসেজ’ এবং ‘কল হিস্ট্রি’ আগের ডিভাইসেই থেকে যাবে। এই সুবিধা চালু করতে ডিভাইস দু’টোকে একই ওয়াইফাই নেটওয়ার্কের অধীনে থাকতে হবে এবং অ্যাপলের ‘মুভ টু আইওএস’ অ্যাপটি ডাউনলোড করতে হবে চলতে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে। আইফোনে হোয়াটসঅ্যাপে ‘মুভ টু আইওএস’ অ্যাপটি চালু করে স্ক্রিনে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে ব্যবহারকারীকে।

এরপর, আইফোনে দেখানো একটি কোড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করাতে হবে। পরবর্তীতে আরও কিছু নির্দেশনা অনুসরণ করে পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহৃত ফোন নাম্বারের মাধ্যমে নতুন ‘আইওএস’ ডিভাইসে লগ ইন করতে হবে ব্যবহারকারীকে। নতুন ডাউনলোড প্রক্রিয়া শুরু হলেই প্রত্যাশিত বার্তা খুঁজে পাবেন ব্যবহারকারী। আইফোন থেকে অ্যান্ড্রয়েডে বার্তা স্থানান্তরের তুলনায় আরও বেশি ধাপের মধ্য দিয়ে যেতে হয় এই প্রক্রিয়ায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অ্যান্ড্রয়েড থেকে আইওএসে বার্তা নেবেন যেভাবে

আপডেট সময় : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩