ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫ আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: জিজ্ঞাসাবাদের জন্য মালিক আটক কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ ইসরাইলে নেসেটের স্পিকার বদলাতে মরিয়া নেতানিয়াহু-বিরোধী জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২

আগামী মাসে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে : পুতিন

  • আপডেট সময় : ১২:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী মাসে (জুলাইতে) বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গতকাল (শুক্রবার) কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশিঙ্কোর সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।

পুতিন বলেন, পরমাণু অস্ত্র রাখার জন্য বিশেষ সংরক্ষণাগার তৈরির কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে এসব অস্ত্র বেলারুশে পাঠানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও জানান পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্রের জন্য যে বিশেষ সংরক্ষণাগার নির্মাণ করা হচ্ছে তার কাজ আগামী ৭ থেকে ৮ জুলাইর মধ্যে শেষ হবে। এর পরপরই রুশ পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু করা হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশ ইতোমধ্যে বেলারুশের কাছে স্বল্প পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এবং ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বেলারুশ থেকে ইউরোপের বেশিরভাগ অঞ্চল এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে।

বেলারুশের রাজধানী মিনস্কের নিকটবর্তী দেশটির প্রধান বিমান ঘাঁটি থেকে নিক্ষিপ্ত হলে এসব ক্ষেপণাস্ত্র পুরো পূর্ব ইউরোপের পাশাপাশি জার্মানির রাজধানী বার্লিন এবং সুইডেনের রাজধানী স্টকহোমে আঘাত হানতে পারবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চ মাসে প্রথম বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। আমেরিকা ওই পরিকল্পনার বিরোধিতা করলে মস্কো বলেছিল, মার্কিন সরকার বহু দশক ধরে ইউরোপীয় দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন রেখেছে। ফলে তার পক্ষে এ ধরনের আহ্বান মানায় না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী মাসে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে : পুতিন

আপডেট সময় : ১২:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩