ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২: গভর্নর

  • আপডেট সময় : ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 28
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুই জন নিহত হয়েছে।

অঞ্চলটির গভর্নর বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

চার বছরের যুদ্ধ চললেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই। উভয় পক্ষই পরম্পরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী ড্রোন দিয়ে সিজরান শহরে হামলা চালাচ্ছে।’

তিনি আরও জানান, হামলায় দুই জন নিহত হয়েছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফেদোরিশচেভের মতে, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সিজরান শহরে রাশিয়ার একটি বড় তেল শোধনাগার রয়েছে।

ওয়াশিংটনের নেতৃত্বে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ চললেও, তা অচলাবস্থায় রয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইরানের বিরুদ্ধে যুদ্ধের দিকে সরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২: গভর্নর

আপডেট সময় : ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬