ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ, ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

  • আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে বলেও জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার ভোরে তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ৪ জুন সকালে
ইউক্রেনীয় সেনারা দক্ষিণ দোনেতস্কের দিকে সম্মুখের পাঁচটি সেক্টরে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এ বিষয়ে ইউক্রেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রুশ মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন দোনেতস্ক অঞ্চলে ছয়টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন ব্যবহার করে আক্রমণ শুরু করে।

এদিকে রোববার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, মস্কো তার সামরিক প্রচেষ্টার মাধ্যমে লুহানস্ক এবং দোনেতস্ক অঞ্চলের সম্পূর্ণ দখলের দিকে মনোনিবেশ করছে।

গত সেপ্টেম্বরে রাশিয়া যে চারটি ইউক্রেনীয় অঞ্চল দখল করেছে তার মধ্যে দোনেতস্ক একটি। বাকি তিনটি হলো- লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন।

ইউক্রেন কয়েক মাস ধরে রাশিয়ায় পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তবে এটি সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব সময় চেয়েছে।

এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকায় শনিবার মধ্যরাতে বিমান হামলায় ২০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় রয়েছে তিন শিশু।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করে বলেছেন, ধ্বংসস্তুপের নিচে আরো বেশি লোক আটকা পড়েছে।

কিয়েভ কয়েক মাস ধরে বলেছে, তারা মস্কোর দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে তারা হারিয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধার করতে চায়।
সূত্র : আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ, ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩