ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি আর নেই

  • আপডেট সময় : ০৫:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি আর নেই। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো সোমবার টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে বার্লুসকোনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বার্লুসকোনি ২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি এটাকে জীবনের সবচেয়ে জটিল পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছিলেন।

গত এপ্রিলে তার চিকিৎসকরা জানিয়েছিলেন যে তিনি লিউকোমিয়া ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন।

গত শুক্রবার তাকে মিলানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বার্লুসকোনির রাজনৈতিক দল ফোরজা ইতালিয়া গত মেয়াদে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে যৌথভাবে সরকার গঠন করেছিল, যদিও সে সরকারে তার সম্পৃক্ততা ছিল না।

রাজনৈতিক নেতা হওয়ার আগে বিলিয়নিয়ার ব্যবসায়ী গঠন করেছিলেন ইতালির সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি।

তবে রাজনৈতিক জীবনে তাকে মোকাবেলা করতে হয়েছে অনেকগুলো আইনি ও যৌন কেলেঙ্কারির জটিলতা।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি আর নেই

আপডেট সময় : ০৫:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩