ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইবির ‘ডি’ ইউনিটে প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন, ৯ আসন শূন্য

  • আপডেট সময় : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকার সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। সাক্ষাৎকারের পর ভর্তি প্রক্রিয়া শেষে ৯টি আসন শূন্য রয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৭ অক্টোবর থেজে ১৯ অক্টোবর ‘ডি’ ইউনিটভূক্ত ৪টি বিভাগে ভর্তিচ্ছুদের প্রথম মেধাতালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। গত ২৩ সেপ্টেম্বর সাক্ষাৎকারে অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়। প্রথম মেধাতালিকার ভর্তিপ্রক্রিয়া শেষে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯টি আসন শূন্য রয়েছে। তবে ওই ইউনিটের বাকি তিনটি বিভাগের সকল আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

শূন্য আসনে শিক্ষার্থীদের ভর্তি সম্পর্কে ‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এরশাদ উল্লাহ বলেন, অন্য বিভাগের সকল আসন পূর্ণ হলেও আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯টি আসন শূন্য রয়েছে। এসব আসনে ভর্তি সাক্ষাৎকারের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা স্বাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবির ‘ডি’ ইউনিটে প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন, ৯ আসন শূন্য

আপডেট সময় : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২