ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পাননি সাবেক এমপি আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে দেশের প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত নয়: সুলতান সালাউদ্দিন টুকু শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এসআরবির অভিযানে চাঁদাবাজ পিচ্চি আল-আমিনসহ গ্রেপ্তার ৫ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু

  • আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারাবন্দি দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে সোয়াবি পর্যন্ত লং মার্চের প্রথম ধাপ শুরু হয়েছে। এর আগে দলটির পক্ষ থেকে গত আগস্ট মাসে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছিল, তবে পরে তা পিছিয়ে ৪ অক্টোবর করা হয়।

খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির বিবৃতিতে জানানো হয়, রোববার স্থানীয় সময় দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে এই যাত্রা শুরু হয়েছে। এতে ট্যাংক, ডেরা ইসমাইল খান, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান, বান্নু এবং লাক্কি মারওয়াতের কর্মীরা অংশ নিচ্ছেন। কাফেলাটি রাতে কারাক এলাকায় অবস্থান করবে এবং এরপর কোহাট, পেশোয়ার ও চরসাদ্দার দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ৮ অক্টোবর খাইরাবাদে বিভিন্ন এলাকা থেকে পিটিআইয়ের কর্মীরা সমবেত হবেন এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এরআগে, খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির দেওয়া এক বিবৃতি জানানো হয়, রোববার স্থানীয় সময় দুপুর ১ টায় লাক্কি মারওয়াতের গান্ধী চক থেকে লং মার্চের প্রথম ধাপ শুরু হয়।

এদিকে পিটিআইয়ের এই লংমার্চ ঘিরে শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার। কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনে শনিবার সরকারি ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ আলোচনা চললেও কোনো সমঝোতা হয়নি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো অবস্থাতেই এই মিছিলকে ইসলামাবাদের সীমানায় প্রবেশ করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, বর্তমানে পিটিআইয়ের মূল লক্ষ্য খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা। এখন পর্যন্ত রাজধানী ইসলামাবাদ অভিমুখে সরাসরি কোনো পদযাত্রার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি দলটি। তবে ৮ অক্টোবরের পরবর্তী ঘোষণার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে এই লংমার্চ কোন দিকে মোড় নেবে।

নিউজটি শেয়ার করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ শুরু

আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬