ইরানের সক্ষমতা ও স্থায়িত্ব বুঝতে ভুল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
- আপডেট সময় : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 2
ইরানের অভ্যন্তরীণ স্থায়িত্ব এবং সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ভুল ধারণা পোষণ করছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগের সময় থেকেই ওয়াশিংটন ধারাবাহিকভাবে তেহরানের ওপর চরম চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে। খামেনির মৃত্যুর পর ইরান ভেঙে পড়বে—যুক্তরাষ্ট্রের এমন বিশ্লেষণকে তিনি তাদের বড় ধরনের কৌশলগত ভুল বলে অভিহিত করেছেন।
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই আরও এক ধাপ এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থাকে চরম হতাশা ও অসহায়ত্বের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, তেহরানের বিরুদ্ধে যে যুদ্ধাবস্থা সৃষ্টির চেষ্টা চলছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজস্ব মিত্রদের পাশে পেতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক পরিসরে ওয়াশিংটন এখন কার্যত একাকী ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারিগুলো প্রকৃতপক্ষে আমেরিকার সেই ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ও লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ারই প্রমাণ বলে তিনি মনে করছেন।

























