ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ১০:০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 0
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের দিন মঙ্গলবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মার্কিন ভোটারদের ওপর বিরক্তি প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রসিকতার সুরে তিনি বলেন, মার্কিন নাগরিকরা যদি তার ওপর বিরক্ত হয়ে যায়, তবে তিনি ইসরায়েলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হয়ে যাবেন। ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ বলেও তিনি দাবি করেন। তবে এই দাবির সপক্ষে কোনো জনমত জরিপ বা তথ্যপ্রমাণ তুলে ধরেননি তিনি। রসিকতার ছলে দেওয়া এ মন্তব্যের পাশাপাশি তিনি দাবি করেছেন, ইসরায়েলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধ করা হবে। তার মতে, ইসরায়েলের এই অর্থের আর প্রয়োজন নেই। তবে দেশটির সংকট তৈরি হলে যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন। ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিকরা রিপাবলিকানদের সমালোচনার জন্য সহায়তা বন্ধের বিষয়টি সামনে আনছেন বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে ট্রাম্পের এই মন্তব্য নতুন কিছু নয়।
গত মে মাসেও তিনি একই ধরনের রসিকতা করেছিলেন এবং সেবারও নিজেকে ইসরায়েলিদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে দাবি করেছিলেন। এদিকে ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনের ভাগ্য নির্ধারণে ভোটগ্রহণ চলছে। এবারের এই মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে তা তার দ্বিতীয় মেয়াদের নীতিনির্ধারণী সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
























