ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যুর সমাধান চায় বাংলাদেশ

  • আপডেট সময় : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং বাংলাদেশের বকেয়া আর্থিক দাবি নিষ্পত্তিসহ অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলো সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ‘দৃঢ় দূরদর্শী দৃষ্টিভঙ্গি’ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে পররাষ্ট্র দপ্তরের আলোচনা শেষে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে অমীমাংসিত সমস্যাগুলো উত্থাপন করেছি।’

তিনি বলেন, বিষয়গুলোর মধ্যে রয়েছে, ‘আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভক্ত সম্পদের সুষম বণ্টন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্য তহবিল হস্তান্তর এবং ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়া।’

বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন, ‘আমরা বলেছি, ঐতিহাসিক অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের এটাই উপযুক্ত সময়,’ পারস্পরিক স্বার্থ এবং সুবিধার জন্য ‘আমাদের সম্পর্কের দৃঢ় ভিত্তি’ তৈরির জন্য এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন।

গত ১৫ বছরের মধ্যে এটি ছিল প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের ঢাকা-ইসলামাবাদ এফওসি ও আলোচনার পর সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যুর সমাধান চায় বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫