ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার বিষয়ে একমত ট্রাস ও বাইডেন

  • আপডেট সময় : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে উভয়ের মধ্যে ফোনে আলাপ হয়। সে সময়ে উভয়ে এ বিষয়ে সম্মত হন।

ডাউনিং স্ট্রিটের একজন নারী মুখপাত্র জানান, ট্রাস ফোনে বাইডেনকে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা হিসেবে অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ওয়াশিংটনের সাথে নিবিড়ভাবে কাজ করতে তিনি আগ্রহী।

উভয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে যে তীব্র র্অথনৈতিক সঙ্কট দেখা দিয়েছে তা নিয়েও আলোচনা করেন।

ট্রাসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এক বছরের দায়িত্ব পালনকালে উত্তর আয়ারল্যান্ডে বেক্সিটোত্তোর উত্তেজনা এবং ব্রাসেলস, ডাবলিন ও ওয়াশিংটনের সাথে ব্রিটেনের সম্পর্কে চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে উভয়ের আলোচনায় বিষয়গুলো উঠে আসে।

মঙ্গলবারের ফোনকলে ট্রাস ও বাইডেন উভয়ে ন্যাটো ও এইউকেইউএসের মাধ্যমে প্রতিরক্ষা জোট আরো জোরদারে সম্মত হয়েছেন।

বৈশ্বিক স্বাধীনতা শক্তিশালী করতে এবং এক্ষেত্রে স্বৈরশাসকদের ঝুঁকি মোকাবেলাসহ ইউক্রেনে পুতিনের ব্যর্থতা নিশ্চিতে উভয়ে তাদের অঙ্গীকার আরো জোরদার করার কথা বলেন।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, দুই নেতা বেলফাস্ট চুক্তির অভিন্ন অঙ্গীকার নিয়ে আলোচনা করেন। এছাড়া উভয়ে ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আয়ারল্যান্ড প্রটোকলে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

তাদের ফোন আলোচনার বিস্তারিত তুলে ধরে হোয়াইট হাউস আরো বলছে, এ দুই নেতা চীনের কারণে তৈরি চ্যলেঞ্জসমূহ মোকাবেলা এবং ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে আলোচনা করেন।

ট্রাস ও বাইডেন উভয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্কের বিষয়টি পুনরায় নিশ্চিত এবং এ সম্পর্ক আরো গভীর করতে তারা প্রস্তুত বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, বরিস জনসনের উত্তরসূরী লিজ ট্রাস মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তর আয়ারল্যান্ডে শান্তি রক্ষার বিষয়ে একমত ট্রাস ও বাইডেন

আপডেট সময় : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২