ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

এবার সুইডেনে ইহুদিদের ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি, ইসরাইলের নিন্দা

  • আপডেট সময় : ০৮:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এবার সুইডেনে ইসরাইলি দূতাবাসের সামনে ইহুদিদের ধর্মগ্রন্থ ‘তোরাহ’ বা ‘তাওরাত’ পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডিস পুলিশ। আর এ ঘটনার নিন্দা জানিয়েছে ইহুদি সংখ্যাগরিষ্ট ইসরাইল।

এক ব্যক্তি শনিবার স্টকহোমে ‘তোরাহ’ (বাইবেলের পুরনো নিয়ম) পোড়ানোর অনুমতি চাইলে দেশটির পুলিশ তাতে সায় দেয়। শুক্রবার তারই প্রতিবাদ জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা। তারা এটিকে ‘হ্যাট ক্রাইম’ বা ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।

মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানোর কয়েক সপ্তাহের মধ্যেই আবারো এমন একটি ঘটনার অনুমতি দিলো ইউরোপের দেশ সুইডেন।

স্থানীয় পুলিশ দুই সপ্তাহ আগে জানিয়েছিল যে, ৩০ বছর বয়সী এক ব্যক্তি ১৫ জুলাই স্টকহোমে ইসরাইলি দূতাবাসের সামনে একটি ইহুদি ও একটি খ্রিষ্টীয় বাইবেল পোড়ানোর আবেদন জানিয়েছে।

পুলিশ বলছে, ‘বাক স্বাধীনতা’ প্রকাশের জন্যই ওই ব্যক্তি এ আবেদন জানিয়েছেন।

তবে এখনো পরিষ্কার নয় যে ওই ব্যক্তি বাইবেল না তাওরাত পোড়াতে চাইছেন।

এমন কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানাচ্ছে ইসরাইল ও ইহুদি গোষ্ঠীগুলো।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বিষয়টি ‘পুরোই ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে পবিত্র ধর্মগ্রন্থ পোড়াতে সুইডেনের অনুমতির নিন্দা জানাচ্ছি। আমি মুসলিম বিশ্বের সাথে একাত্ম হয়ে কোরআন পোড়ানোরও নিন্দা জানিয়েছি। আমি চাই না আবারো ইহুদি বাইবেল পুড়িয়ে ইহুদি জনগোষ্ঠীর অন্তরে আঘাত করা হোক।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরাইল এ ধরনের ঘৃণ্য কাজটির ব্যাপারে গুরুত্ব দিয়ে নজর রাখছে।’

স্টকহোমে ইসরাইলের রাষ্ট্রদূত শুক্রবার এ ঘটনার নিন্দা প্রকাশ করেছে।

ইসরাইলের প্রধান ধর্মীয় গুরু সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে সুইডেনের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

সূত্র : টাইমস অফ ইসরাইল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার সুইডেনে ইহুদিদের ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি, ইসরাইলের নিন্দা

আপডেট সময় : ০৮:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩