ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ওবামাকে চাকরির প্রস্তাব স্পটিফাইয়ের!

  • আপডেট সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / 392
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সপ্তাহেই হোয়াইট হাউজ ছাড়তে যাচ্ছেন বারাক ওবামা। এর মধ্য দিয়ে সমাপ্ত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার আট বছরের শাসনামলের। এরপর করবেনটা কী ২০০৯ সালে শান্তিতে নোবেল জয়ী এই প্রেসিডেন্ট? এ নিয়ে আপাতত ভাববার ফুরসত নেই তার। কেননা, তাকে চাকরির প্রস্তাব মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই।

সোমবার ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে ‘প্রেসিডেন্ট অফ প্লেলিস্টস’ নামের এক টুইটে পরোক্ষভাবে ওবামাকে ওই প্রস্তাব দিয়েছেন স্পটিফাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ইক।

সরাসরি ওবামার নাম উল্লেখ না করলেও ওই চাকরির প্রস্তাবে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ‘দলগত কাজে ভালো আগ্রহ, চমৎকার কর্ম বিধি, বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ মনোভাব ও নোবেল শান্তি পুরষ্কার জয়ী’।

ওই কাজের যোগ্যতা হিসেবে আরও চাওয়া হয়েছে, বিখ্যাত শিল্পী ও সংগীতজ্ঞদের সাথে ভালো সম্পর্ক, একটি বিশেষ জাতিকে চালানোর ৮ বছরের অভিজ্ঞতা, মাঝে-মধ্যে গান করার স্বভাব ইত্যাদি।

সম্প্রতি সুইডেনের সাবেক মার্কিন অ্যাম্বাসেডর মার্ক বারজেজিস্কির স্ত্রী নাটালিয়া বারজেজিস্কি ইনস্টাগ্রামে লিখেন, দেশটিতে হওয়া প্রযুক্তি, সংগীত ও ফ্যাশন বিষয়ক এক উৎসবে স্পটিফাই থেকে কাজের প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন ওবামা। ওই ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে মার্কিন প্রেসিডেন্টকে চাকরির প্রস্তাব দিয়েছে সুইডেন-ভিত্তিক স্পটিফাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওবামাকে চাকরির প্রস্তাব স্পটিফাইয়ের!

আপডেট সময় : ১০:১৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭