ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার

কক্সবাজারে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস

  • আপডেট সময় : ০৬:৫০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৪ই ডিসেম্বর এক কালোঅধ্যায়। এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের প্রত্যক্ষ সহযোহিতায় পরিকল্পিতভাবে বাঙালি জাগরণের এদেশের সূর্য -সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

এই পরিকল্পিত হত্যাকান্ডের ঘটনাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকান্ড নামে পরিচিত। তাই প্রতিটি বাঙালি ১৪ ডিসেম্বরকে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ দিবস হিসেবে স্মরণ করে থাকে। তবুও বাঙালিকে দমিয়ে রাখতে পারেনি হানাদার বাহিনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, বাংলাদেশ। আর এখন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আজ আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশকে বিশ্বে উন্নত রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে যাচ্ছি।

জেলা প্রশসিক মহোদয় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের শান্তি প্রার্থনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো: মাহিদুর রহমান,মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সহকারী সিভিল সার্জন ডা, মহিউদ্দিন মো: আলমগীর, সহকারী কমিশনার ও ভূমি/সদর মো: নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,জেলা তথ্য অফিসার মো: নাসির উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস

আপডেট সময় : ০৬:৫০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭