ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

কর্মী ছাঁটাইয়ের সাথে কর্মস্থলও ছোট করতে চাইছে গুগল!

  • আপডেট সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্যয়সঙ্কোচের পথে আরো এক ধাপ এগোল গুগল। কর্মী ছাঁটাইয়ের পর এবার জায়গাতেও কাটছাঁট করতে চলেছে এই বহুজাতিক সংস্থা। এবার থেকে কর্মীদের কাজের জায়গা ভাগাভাগি করে নিতে হবে, অনুরোধ করেছে সংস্থা। এর ফলে সব কর্মীর কাজের জায়গায় একজন করে ‘সাথী’ থাকবেন। তার সাথেই ভাগ করে নিতে হবে ডেস্ক। এর ফলে গুগলের দফতরে অনেকটা জায়গা বাঁচবে।

যুক্তরাষ্ট্রের গুগলের বড় দফতরগুলোতেই এই নিয়ম চালু হচ্ছে। কার্কল্যান্ড, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াট‌্ল, সানিভেল, ক্যালিফোর্নিয়ায় গুগলের দফতরে এবার থেকে কর্মীদের একই জায়গায় ভাগাভাগি করে বসতে হবে। পরের ধাপে বেশ কিছু ভাড়া নেয়া অফিস ছেড়ে দেবে সংস্থা। ফলে তাদের খরচ বাঁচবে।

যেহেতু একই ডেস্কে বসে কাজ করতে হবে, তাই কর্মীদের ঘুরিয়ে-ফিরিয়ে (রোটেশন) অফিসে উপস্থিত থাকার কথা বলেছে গুগল। জানিয়েছে, কোনো কর্মী সোম ও বুধবার অফিসে এলে, তার জায়গায় যিনি বসবেন, তিনি যেন মঙ্গল ও বৃহস্পতিবার অফিসে আসেন। তা হলেই জায়গা নিয়ে সমস্যা থাকবে না। নির্ধারিত দিনের বাইরে অফিসে এলে কর্মীরা নিজেদের জায়গায় বসতে পারবেন না। সে ক্ষেত্রে তাকে অতিরিক্ত জায়গায় বসতে হবে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গুগল জানিয়েছে যে এখন এই ব্যবস্থাই চলবে। করোনা মহামারীর পর কর্মীরা অফিসে ফিরেছেন। নতুন এই পরিস্থিতিতে এভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। সংস্থা এ-ও জানিয়েছে, কর্মীদের মধ্যে সমীক্ষা চালিয়েই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে কর্মীরা সপ্তাহে বেশ কয়েক দিন বাড়ি থেকে কাজেরও সুযোগ পাবেন। সংস্থার সূত্রে এ-ও জানা গেছে, কর্মীদের জায়গা বরাদ্দের জন্য নিয়োগ করা হবে একজন ভাইস প্রেসিডেন্ট বা ডিরেক্টর।

সম্প্রতি একধাক্কায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছে গুগল। কর্মীদের ছাঁটাইয়ের নোটিস পাঠানো হয়েছে। রাত ৩টার সময় হঠাৎই অ্যাকাউন্ট বিকল করে দিয়ে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে কর্মীদের। গুগলের সিইও সুন্দর পিচাই অবশ্য জানিয়েছিলেন, এই কঠিন পরিস্থিতিতেও কর্মীদের পাশে থাকবে সংস্থা। কিন্তু আদতে তা হচ্ছে না বলেই আশঙ্কা কর্মীমহলে। ছাঁটাইয়ের পর গুগল কর্মীদের প্রাপ্য বোনাসেও কোপ পড়েছে। তবে, নিম্ন পর্যায়ের কর্মীদের উপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কর্মী ছাঁটাইয়ের সাথে কর্মস্থলও ছোট করতে চাইছে গুগল!

আপডেট সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩