ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কলেজ পাশও করেননি, কিন্তু মাইক্রোসফট-এর উর্ধতন

  • আপডেট সময় : ১১:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / 349
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ট্যাক্সি ড্রাইভারের ছেলে, পাশ করেননি কলেজও। অথচ আজ তিনি মাইক্রোসফটের AI-এর CEO। এই মোস্তফা সুলেমানের গল্প শুনলে গায়ে কাঁটা দেবে। বাবা টাক্সি চালক আর মা নার্স। সে স্বপ্ন দেখত ভীষণ রকম আলাদা কিছু করার। সুলেমান গুগলের ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা। এখন তিনি সরাসরি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকে রিপোর্ট করবেন। মোস্তফার এই টিমের দায়িত্বে Copilot, Bing এবং Edge এর মতো প্রোডাক্ট থাকবে।

এর পাশাপাশি, তিনি মাইক্রোসফ্ট এআই-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বেও থাকবেন মোস্তফা। বাবা সিরিয়ান বংশোদ্ভূত ট্যাক্সিচালক। মা ইংরেজ। নার্সের কাজ করতেন। লন্ডনের ইসলিংটন বরোতে বেড়ে উঠেছেন সুলেমান। মোস্তাফা সুলেমানের জন্ম ১৯৮২ সালে। একজন ব্রিটিশ AI বিশেষজ্ঞ। মা ব্রিটেনে নার্স হিসাবে কাজ করতেন। ছোট থেকেই দুর্দান্ত মেধাবী তিনি। দর্শন এবং ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনার জন্য অক্সফোর্ডে ভর্তি হন। কিন্তু দ্বিতীয় বর্ষে সব ছেড়েছুড়ে ‘মুসলিম ইয়ুথ হেল্পলাইন’ চালু করেন। এই সংস্থাই পরবর্তীকালে ব্রিটেনে মুসলমানদের জন্য সবচেয়ে বড় মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবা হয়ে ওঠে।

পরে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় ডিপমাইন্ড। সুলেমান এর সহ-প্রতিষ্ঠাতা এবং অ্যাপ্লায়েড এআই-এর প্রধান ছিলেন। ২০১৪ সালে গুগল ডিপমাইন্ড কিনে নেয়। তবে এরপর অবশ্য গুগল ছেড়ে দেন সুলেমান। ২০২২ সালে গুগল ছেড়ে ইনফ্লেকশন এআই-এর প্রতিষ্ঠা করেন সুলেমান। সুলেমানের এই কোম্পানিতেই বিনিয়োগ করেন মাইক্রোসফট, এনভিডিয়া, এবং বিলিয়নেয়ার রিড হফম্যান।–জি নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলেজ পাশও করেননি, কিন্তু মাইক্রোসফট-এর উর্ধতন

আপডেট সময় : ১১:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪