ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

কাল খুলনা যাচ্ছেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ মংলা বন্দর এবং খুলনা প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর বেশকিছু অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি কুয়েটের তৃতীয় সমাবর্তনে যোগ দিতে এবং মংলা বন্দর পরিদর্শনে আগামীকাল বুধবার দু’দিনের সফরে খুলনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।’

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি আগামীকাল বিকেলে ঢাকা ছেড়ে যাবে এবং রাষ্ট্রপতি বিকেল ৩টায় কুয়েটেরসমাবর্তনে যোগদান করবেন।

খুলনা প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর চ্যান্সেলর রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠেয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন।

প্রখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি হামিদ মংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

এ ছাড়া রাষ্ট্রপতি সেখানে ডিজিটাল পদ্ধতির কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনেরও কথা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ঢাকা ফিরে আসবেন।

এর আগে রাষ্ট্রপতি মুন্সিগঞ্জ ও শরিয়তপুর এলাকায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণস্থলে দু’দিনের সফর শেষে আজ বিকেলে ঢাকা ফিরে আসেন।

সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল খুলনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮