ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বোর্ডে এসএসসির পুনঃনিরীক্ষণ, ৭৮১ শিক্ষার্থীর ফল পরিবর্তন

  • আপডেট সময় : ০৩:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল পুনঃনিরীক্ষণ করা হয়েছে। এতে ৭৮১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশিত হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পান, ২০৪ জন ফেল থেকে পাস করেন এবং ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই–বাছাই শেষে আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

উল্লেখ্য, গত ১২ মে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ১৩ থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা বোর্ডে এসএসসির পুনঃনিরীক্ষণ, ৭৮১ শিক্ষার্থীর ফল পরিবর্তন

আপডেট সময় : ০৩:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪