ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কৃষ্ণ সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’ : জাতিসঙ্ঘ

  • আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কৃষ্ণ সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’। শস্য রফতানি চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহারের পর মস্কো ও কিয়েভের দেয়া বিবৃতির পরিপ্রেক্ষিতে শুক্রবার জাতিসঙ্ঘের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা বলেন।

রাশিয়া সোমবার (১৭ জুলাই) ইউক্রেন শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের দিকে যাওয়া যেকোনো জাহাজকে তারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। এরপরই কিয়েভ রুশ নিয়ন্ত্রিত বন্দরসমূহের দিকে যাওয়া জাহাজগুলোর জন্যেও সতকর্তা জারি করে।

এ পরিপ্রেক্ষিতে জাতিসঙ্ঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেন, ‘কৃষ্ণ সাগরে চলাচলকারী বেসামরিক জাহাজের সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত হুমকিগুলো অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, আমরা কৃষ্ণ সাগরে সমুদ্র মাইন পোঁতার খবর নিয়েও উদ্বিগ্ন যা বেসামরিক নৌ চলাচলকে হুমকির মুখে ফেলবে।

ডিকার্লো আরো বলেন, ইতোমধ্যেই বিপদজনক পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে এ ধরনের যেকোনো কার্যক্রম থেকে দূরে থাকতে আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।

রাশিয়া ও ইউক্রেনের শস্য বিশ্ব বাজারে পৌঁছে দিতে জাতিসঙ্ঘ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষ্ণ সাগরে বেসামরিক শস্য জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’ : জাতিসঙ্ঘ

আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩