ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ইন্ধন দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ইন্ধন দিচ্ছে। তারা নির্বাচনে আসে না। বাইরে থেকে হইচই করে। তবে আন্দোলনকারীরা কোনও ধরনের ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। এ আন্দোলনে বিভিন্ন মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে। তারা যেন আন্দোলন ছেড়ে ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আদালতের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি না। তারা ভুল করছে। আমি মনে করি, আদালতে গিয়ে তারা তাদের কথা বলুক। তিনি বলেন, শিক্ষার্থীদের অনেকেই অপরিপক্ব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা লেগে গিয়েছে শিক্ষার্থীদের মোটিভেট করার। সেটাও তিনি স্পষ্ট করে বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত যারা নির্বাচনে আসে না, বাইরে থেকে হইচই করে, তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে। এটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। সব কিছুই হতে পারে। আমরা মনে করি তারা আমাদের নতুন প্রজন্ম। এরা সঠিক পথে যাবে। এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে আছি। তারা যদি কোনও ধ্বংসাত্মক কাজে নেমেই আসে তখন আমাদের কাজটি আমরা করবো। আগেও বলেছি। জনগণের দুর্ভোগ যাতে না হয় সে ব্যবস্থা যাতে তারা করে। তারা দেশের ভবিষ্যৎ। তাদেরও দায়িত্ব আছে।

আমাদের ছাত্ররা ভালো করেই জানে, ধ্বংসস্তূপ থেকে দেশকে তুলে এনেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। কাজেই তারা বঙ্গবন্ধুকন্যাকে কটূক্তি করেনি। তারা শেখানো বুলিই বলেছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ইন্ধন দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪