ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ক্ষমতাসীন সরকার ব্যাংকের টাকা নির্দ্বিধায় লুটপাট করছে : দুদু

  • আপডেট সময় : ০৩:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলমান সংকট নিরসনে সরকারকে সমঝোতায় আসার আহবান জানিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সময় বেশি দিন নাই, অনতিবিলম্বে দেশের চলমান সংকট নিয়ে বিএনপিসহ সকল বিরোধীদলের সাথে আলোচনায় বসুন। ব্যর্থ হলে যে আন্দোলনের ঝড় উঠবে আপনারা তছনছ হয়ে যাবেন। এ আন্দোলন ২০১৪ সালের মত নয়, এটি হবে দেশে সত্য প্রতিষ্ঠিত করার আন্দোলন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠন।

শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, ‘সরকার আবার ও ২০১৪ সালের ৫ই জানুয়ারির মত একদলীয় নির্বাচন করার পাঁয়তারা করছে।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে দুবার কোর্টে নিয়ে কারাগারে নেয়ার যাবতীয় ব্যবস্থা করেছে। বিএনপি নির্বাচনে যাবে তবে কোন অবস্থাতেই শেখ হাসিনার অধীনে নয় ।

সরকারের উদ্দেশ্য তিনি আরও বলেন, ‘আপনারা সারা দেশে নৌকা মার্কায় ভোট চাইবেন আমরা কোর্টের বারান্দায় ঘুরবো এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। খালোদা জিয়া, তারেক রহমানস -সকল বিরোধীদলের নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশে ভয়হীন আতঙ্ক মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।’

দুদু বলেন, ‘ক্ষমতাসীন সরকার ব্যাংকের টাকা নির্দ্বিধায় লুটপাট করছে। যখন যাকে খুশি গুম, অপহরণ করছে। শুধু ঢাকা নয় সারা দেশ এখন আতঙ্কের দেশে পরিণত হয়েছে। আমরা সংবিধান মানি কিন্তু যে সংবিধান দেশের ভোটাধিকার নিশ্চিত করতে পারে না এমন সংবিধান মানি না। যে সংবিধান ভোটাধিকার নিশ্চিত করবে আমরা তার পক্ষে দাঁড়াতে চাই।’

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষমতাসীন সরকার ব্যাংকের টাকা নির্দ্বিধায় লুটপাট করছে : দুদু

আপডেট সময় : ০৩:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭