ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশী বাঁধায় বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বুধবার সকাল ১১টায় জেলা শহরের কলাবাগান্থ মিল্লাত চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ভাঙ্গাব্রীজ প্রধান সড়কে যেতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ের সামনে পুলিশী বাধার মূখে পড়ে দলটি।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভুইয়া বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করে বাংলাদেশে আসা রোধ করা যাবে না। আওয়ামীলীগকে তিনি ভোটার বিহীন অবৈধ ও অনির্বাচীত সরকার উল্লেখ করে বলেন, কোন ষড়যন্ত্র বেগম জিয়ার নেতৃত্ব রোধ করা যাবে না।

এ সময় তিনি আওয়ামীলীগের সমালোচনা করে প্রধান বিচারপতী এসকে সিনহার বাসা-বাড়ীতে হামলার অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের বিদায়ী ঘন্টা বাজাতে এসকে সিনহায় যতেষ্ঠ। তা যেনেই বর্তমান সরকার বিচলিত ও ভীত বলেই তাকে সরাতে উঠে পড়ে লেগেছে। এসময় তিনি যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহবান জানান।

ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে এ সময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সংগঠনিক সম্পাদক এমএন আফছার, আ:রব রাজা, বিএনপি নেতা আবু ইউসুফ চৌধুরী,আবু তালেব,নাছির আহম্মদ চৌধুরী,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, মহিলা দল নেত্রী শাহনাজ বেগম রোজিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশী বাঁধায় বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭