ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

‘খোঁজ মিলেছে’ আসিফ মাহমুদের

  • আপডেট সময় : ০৪:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন অপর এক সমন্বয়ক সারজিস আলম।

বুধবার দুপুর ১২টার দিকে আসিফের সাথে তাদের কথা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সারজিস আলম।

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আসিফ মাহমুদকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তবে, গত চার দিন ধরে তার সাথে অন্যদের কোনো যোগাযোগ ছিল না।

সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার সংবাদ সম্মেলন করে বলেছিলেন তাদের চারজন সমন্বয়ক নিখোঁজ আছেন।

যে চারজন সমন্বয়কের নিখোঁজের কথা বলা হয়েছিল তারা হলেন- আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রশিদুল ইসলাম রিফাত ও আবু বাকের মজুমদার।

সারজিস বলেন, আসিফ তাদের জানিয়েছেন, তাকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল। ‘ছাড়া পাওয়ার পর’ শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন যে- তাকে চোখ বেঁধে তুলে নিয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

ডিবি পরিচয়ে কোনো একটি ‘রাষ্ট্রীয় বাহিনী’ তাকে তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

যদিও নাহিদের এই অভিযোগের বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে, ইসলামকে আটক বা ছেড়ে দেয়া সম্পর্কে তারা কিছু জানেন না। সূত্র : বিবিসি

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘খোঁজ মিলেছে’ আসিফ মাহমুদের

আপডেট সময় : ০৪:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪