ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হচ্ছে সরকারের ঋণের বোঝা ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বিলকিস বানো মামলা: দণ্ডিত দুই ব্যক্তিকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫ স্বরাষ্ট্রমন্ত্রী: বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা ইসরায়েলবিরোধী কাউকে নেতা মানবেন না ডেমোক্রেট সিনেটর ফেটারম্যান ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 7
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, গোপালগঞ্জের বাইরে সারা বাংলাদেশে এখন আর আওয়ামী লীগের কোনো দৃশ্যমান বা বাস্তব অস্তিত্ব নেই। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী দাবি করেন, দলটির রাজনীতির মূল ভিত্তিই হলো ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও আগুন-সন্ত্রাস, যা তাদের রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি নতুন কোনো বিষয় নয়, বরং তাদের রাজনৈতিক সংস্কৃতিরই একটি অংশ।

গত ১৫ বছর ধরে গোপালগঞ্জকে কেন্দ্র করে তারা যে রাজনীতির চর্চা করেছে, তারই ধারাবাহিকতায় সারা দেশ থেকে পলাতক আসামি ও সন্ত্রাসীদের সেখানে জড়ো করে একটি মহড়া বা শোডাউন চালানো হয়েছে বলে উল্লেখ করেন আন্দালিব রহমান পার্থ। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো নৈতিক সুযোগ বা অধিকার তাদের আর নেই। রাজনৈতিকভাবে তারা এখন সব গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে।

বর্তমান সরকারের অগ্রযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত কঠিন সময়ে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। বিগত ১৭ বছরে পূর্ববর্তী সরকার যে অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি করে রেখেছিল, তা কাটিয়ে উঠে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ জানান, এরোধে সরকারের পাশাপাশি অংশীজনদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর বাণিজ্যিক স্বার্থ ও অ্যালগরিদমের কারণে প্রতিটি অ্যাকাউন্ট সার্বক্ষণিক নজরদারি করা বাস্তবসম্মত নয়। এরপরও মানহানিকর, বিকৃত সংবাদ এবং অনলাইনে গালিগালাজ বা অপসংস্কৃতি রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক এবং সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬