ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বৃটেনের সহযোগিতা চাইল বাংলাদেশ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে নানিকে হত্যার ঘটনায় নাতি গ্রেপ্তার চট্টগ্রাম কারাগারে ইয়াবার আগ্রাসন: অর্ধেক বন্দিই মাদক মামলার অভিযোগে জড়িত ব্যক্তি বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড সহিংসতা মোকাবিলায় সরকারের প্রতিক্রিয়া আনুপাতিক হওয়া উচিত: ইইউ রাষ্ট্রদূত তৈরি পোশাক খাতের মজুরি নিয়ে সংশোধিত প্রস্তাব দেবে উভয়পক্ষ রাষ্ট্রদূত: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল মার্কিন কর্মকর্তাদের শিকারে চীনের ভুয়া প্রতিষ্ঠানের নতুন গোয়েন্দা কৌশল

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বৃটেনের সহযোগিতা চাইল বাংলাদেশ

  • আপডেট সময় : ০৯:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক অঙ্গনে বৃটেনের জোরালো ভূমিকা চেয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রত্যাশার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৈঠকে রোহিঙ্গা সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগের মতো দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করার এই রায় বাস্তবায়নে বিশ্বজুড়ে বৃটেনের কূটনৈতিক ভূমিকা রাখা জরুরি। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে বৃটেনের ধারাবাহিক সমর্থন এবং তাদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখায় এডিনবরার ডাচেস সোফির ভূয়সী প্রশংসা করেন শামা ওবায়েদ। কক্সবাজারে সম্প্রতি সম্পন্ন হওয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনের বিষয়টিও তিনি আলোচনায় আনেন। জবাবে হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বৃটেনের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক পরবর্তী সম্মেলন কপ-৩১-এর প্রেক্ষাপটে উভয় দেশের উচ্চপর্যায়ের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোকপাত করা হয়। জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন একটি প্রক্রিয়ায় যুক্তরাজ্যের পক্ষ থেকে ৪০০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক অবদানের তথ্যটি এ সময় তুলে ধরেন হাইকমিশনার সারাহ কুক। দুই দেশের এই কার্যকর অংশীদারিত্ব আগামী দিনে জলবায়ু ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। বৈঠকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) ফাঁকে দুই দেশের উচ্চপর্যায়ের আলাপ থেকে কীভাবে কার্যকর হযোগিতা এগিয়ে নেয়া যায়, তা নিয়েও আলোচনা করেছেন শামা ওবায়েদ ও সারাহ কুক।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বৃটেনের সহযোগিতা চাইল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬