ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার

চট্টগ্রামে চার নারী ধর্ষণ মামলায় পুলিশের এস আই’র ভাই হান্নান মেম্বার রিমান্ডে

  • আপডেট সময় : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • / 354
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:  চার নারী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া মো.আব্দুল হান্নান প্রকাশ হান্নান মেম্বারকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এই আদেশ দিয়েছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সাতদিনের রিমান্ড চেয়েছিলেন।  শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।

আব্দুল হান্নানকে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর কোতয়ালী থানা প্রাঙ্গনে পুলিশের অফিসার্স কোয়ার্টারে ছোট ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে পিবিআই।  তার ছোট ভাই এসআই আব্দুল  মান্নান বর্তমানে সিএমপির বিশেষ শাখায় কর্মরত আছেন।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা।  এ ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রায় সাতদিন পর মামলা নেয়।

এই ঘটনায় সিএমপির ব্যর্থতা স্বীকারের পর মামলার তদন্তভার নেয় পিবিআই।  এ পর্যন্ত পিবিআই তিনজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে দুজন আদালতে জবানবন্দি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে চার নারী ধর্ষণ মামলায় পুলিশের এস আই’র ভাই হান্নান মেম্বার রিমান্ডে

আপডেট সময় : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭