ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক নেতা গুলিবিদ্ধ

  • আপডেট সময় : ১০:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার রাত ১২টায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আহত ছাত্রলীগ কর্মী তানজীরুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানায় দলীয় নেতা কর্মীরা। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী বলে জানাগেছে।

আহত তানজীরুল হক বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রী কলেজের সাবেক ছাত্র ও চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ নির্বাহী কমিটির সদস্য।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান তিনি।

এদিকে নগর ছাত্রলীগের এক নেতা দাবী করেন, দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ নয়, দৃর্বৃত্তরা রাতের আধাঁরে অতর্কিত তানজীরুল হককে গুলি করে পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক নেতা গুলিবিদ্ধ

আপডেট সময় : ১০:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭