ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

চট্টগ্রামে পৃথক অভিযান ৪৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৩

  • আপডেট সময় : ০৪:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • / 385
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি দল একরামুল হুদা (৩১) নামে ইয়াবা পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে নগরীর আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার একরামুল হুদা কক্সবাজার জেলার উখিয়ার পালংখালীর বাসিন্দা।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির জানান, আগে থেকে ইয়াবা খবর পেয়ে মঙ্গলবার রাতে আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকা থেকে একরামুলকে আটক করা হয়। “পরে তার মোটর সাইকেল তল্লাশি করে তেলের ট্যাঙ্কের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন জানান, একরামুল ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। এ চক্রে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে যারা মোটর সাইকেলে করে চট্টগ্রাম ও ফেনীতে ইয়াবা পাচার করে।

তিনি বলেন, একরামুলের ব্যবহার মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কে বিশেষ কৌশলে আলাদা একটি আবরণ বসানো ছিল। যেখানের ভেতরে করে ইয়াবা পাচার করা হয়। সচরাচর মোটর সাইকেলে পাঁচ থেকে সাত লিটার তেল রাখা গেলেও তার মোটর সাইকেলে দুই লিটারের বেশি তেল নেওয়া যায় না।
হুমায়ন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একরামুল তাদের চক্রের মৌলভী আক্তার, ফয়সাল ও মো. ওসমান নামে তিন সদস্যের নাম জানিয়েছেন। তারা সবাই উখিয়ার পালংখালীর বাসিন্দা।

এছাড়া এ চক্রে আরও বেশকিছু সদস্য আছে এবং ৪০টির মতো এ ধরনের মোটর সাইকেল রয়েছে। যেগুলোতে করে ইয়াবা পাচার করা হয় বলে একরামুল জানিয়েছেন।
এদিকে র‌্যাব-৭ এর একটি দল কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে  ৯ হাজার ইয়াবাসহ বাসের দুই সুপার ভাইজারকে গ্রেপ্তার করেছে।

বুধবার দুপুরে নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় একটি বাসে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. সহিদ মজুদমদার ওরফে শান্ত (৩২) ও আব্দুল আওয়াল প্রামাণিক (৩৮)। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান  জানান, আগে থেকে খবর পেয়ে দুপুরে মইজ্জ্যার টেক শাহ আমানত সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় বাসে তল্লাশি করে সন্দেহজনক আচরণের জন্য শান্ত ও আওয়ালকে তল্লাশি করে এক হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাস থেকে আরও সাত হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পৃথক অভিযান ৪৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৩

আপডেট সময় : ০৪:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭