ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার

চট্টগ্রামে পৌনে ৩০০ কোটি টাকা আত্নসাতের অভিযোগ জাপা এমপিসহ স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: বেসিক ব্যাংকের পৌনে তিন’শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পাটির সংসদ সদস্য বেগম মাহজাবিন মোরশেদ এবং তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

এ দুই মামলায় বেসিক ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) আরও তিনজনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার নগরীর ডবলমুরিং থানায় মামলা দুটি দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম মামলার বিষয়টি জানিয়েছেন।

পারিবারিক প্রতিষ্ঠান আইজি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহজাবিন মোরশেদ (৪৮) এবং ক্রিস্টাল স্টিল এন্ড শিপ ব্রেকিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোরশেদ মুরাদ ইব্রাহিম (৫১) মামলায় আসামি হয়েছে।  দুজন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন।

সূত্রমতে, ২০১০ সালে আইজি নেভিগেশন লিমিটেডের নামে বেসিক ব্যাংক থেকে ১৪১ কোটি ১ লাখ ৪৬ হাজার ১০৫ টাকা ১১ পয়সা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এজাহারে।  এতে মাহজাবিন মোরশেদের সঙ্গে আসামি হয়েছেন একই প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ মোজাফফর আহমেদ (৫৯) এবং বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম (৬০)।

অপর মামলায় ২০০৯ সালে ক্রিস্টাল স্টিল এন্ড শিপ ব্রেকিংয়ের নামে বেসিক ব্যাংক থেকে ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৮৫ টাকা ১৭ পয়সা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।  এই মামলায় মোরশেদ মুরাদ ইব্রাহিমের সঙ্গে আসামি হয়েছেন বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান (৬৩)।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে বলেন, পৃথকভাবে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা দুটি দায়ের হয়েছে।  দন্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে উভয় এজাহারে অভিযোগ আনা হয়েছে।

মাহজাবিন মোরশেদ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি।  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে দ্বিতীয় বারের মহিলা এম পি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পৌনে ৩০০ কোটি টাকা আত্নসাতের অভিযোগ জাপা এমপিসহ স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮