ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চবি প্রশাসন থেকে প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

  • আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন থেকে প্রক্টরসহ বিভিন্ন দফতরের ১৭ জন পদত্যাগ করেছেন।

রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

জানা গেছে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দফতরের মোট ১৭ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর।

এ বিষয়ে জানতে চাইলে কে এম নূর আহমদ বলেন, আমি পদত্যাগকারীদের তালিকা তৈরি করছি। পরবর্তীতে জানাতে পারব কারা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি আমার গবেষণা ও শিক্ষার্থীদের সময় দিতে চাই। তাই পদত্যাগপত্র জমা দিয়েছি।

এর আগে গত ৭ মার্চ পদত্যাগ করেন চবির প্রথম নারী সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চবি প্রশাসন থেকে প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩