ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁদাবাজির অভিযোগে জাপা নেতা বাবলার বিরুদ্ধে দুই মামলা

  • আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-৪ কদমতলী-শ্যামপুর আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ তার অনুসারী কয়েকজনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলার বাদী শ্যামপুর থানাধীন আমীর টাওয়ারের কর্ণধার অহিদুজ্জামান বাবুল ওরফে বাবুল মিয়া ও মাসুদ পারভেজ। গত ২২ আগস্ট মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন তারা।

মামলার অন্য আসামিরা হলেন শেখ মাসুকুর রহমান, সাইদুর রহমান নান্নু, শামসুজ্জামান কাজল, মো কফিল উদ্দিন, মো সাহিদুল্লাহ, মাহবুবুর রহমান, মিসেস সালমা হোসেন ও শাকিল রহমান।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিরা ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বাদীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, মেরে ফেলার হুমকি দিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে নেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত।

আদালত মামলা দুটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদাবাজির অভিযোগে জাপা নেতা বাবলার বিরুদ্ধে দুই মামলা

আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪