ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ছাত্রলীগের সমাবেশস্থল থেকে লাঠিসোঁটা জব্দ করেছে প্রক্টরিয়াল বডি

  • আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগে টিএসসি এলাকায় প্রক্টরের নেতৃত্বে মাইকিং করে বহিরাগত ব্যক্তিদের চলে যেতে বলা হয়। এ সময় ছাত্রলীগের সমাবেশস্থল থেকে বেশ কিছু লাঠিসোঁটা জব্দ করে প্রক্টরিয়াল বডি৷ এরপর তারা টিএসসি থেকে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা দেন৷ সেখানে কোটাবিরোধী আন্দোলনকারীরা জড়ো হয়েছেন৷

সহকারী প্রক্টর আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘আমরা বহিরাগতমুক্ত ক্যাম্পাস চাই৷ ক্যাম্পাসে কোনো লাঠিসোঁটা থাকতে পারবে না।’

বেলা আড়াইটা থেকে টিএসসি এলাকায় ছাত্রলীগের বহিরাগত নেতা-কর্মীদের লাঠিসোঁটা হাতে মহড়া চলতে থাকলেও প্রক্টরিয়াল বডি তৎপর হয় দেড় ঘণ্টা পর। এমনকি কারা বহিরাগত, তা–ও কাউকে জিজ্ঞেস করেনি প্রক্টরিয়াল বডি। তারা সমাবেশস্থল থেকে কিছু লাঠিসোঁটা জব্দ করে সেগুলো গাড়িতে তুলে নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়।

বিকেল সোয়া চারটার দিকে টিএসসিতে প্রক্টরিয়াল টিম যখন মাইকিং করছিল, তখনো ছাত্রলীগের সমাবেশস্থলে মহড়া চলছিল। নেতা–কর্মীদের সবার হাতেই ছিল লাঠিসোঁটা, স্টাম্প ও কাঠ। রাজু ভাস্কর্যের পাশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির নেতা-কর্মীদের নিয়ে মহড়া দিচ্ছিলেন৷

কিন্তু এসব দেখেও না দেখার ভান করে প্রক্টরিয়াল বডি টিএসসি থেকে শহীদ মিনারের দিকে চলে যায়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রলীগের সমাবেশস্থল থেকে লাঠিসোঁটা জব্দ করেছে প্রক্টরিয়াল বডি

আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪