ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিটকিনি আটকানো ঘরে আগুনে পুড়ে ২ শিশুর ‍মৃত্যু

  • আপডেট সময় : ১০:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের বয়স আনুমানিক এক ও দুই বছর। ঘটনার পর থেকে শিশু দু’টির মা ও নানী পলাতক থাকায় শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ি ও দুই শিশুকে নিয়ে ভাড়া থাকতেন।

আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।

স্থানীয়রা জানায়, সকালে ওই নারী ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা।

ওসি আরো বলেন, আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাইরে থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছিটকিনি আটকানো ঘরে আগুনে পুড়ে ২ শিশুর ‍মৃত্যু

আপডেট সময় : ১০:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২