ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

  • আপডেট সময় : ০৯:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন করে সমন্বয় করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় (ভ্যাটসহ), যা আগের চেয়ে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কম। গতকাল সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং আজও একই দর বহাল রয়েছে।

নতুন এই দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনা ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় কেনা যাবে।

এর আগে গত ২৩ অক্টোবর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ওই সময়ে ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান দামের আগে আরও দুই দফায় মূল্যবান ধাতুটির দাম কমানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

আপডেট সময় : ০৯:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬