ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ রাজধানীতে দুই বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ১ কুমিল্লায় কিশোর অপ্রতিম নিখোঁজ ও রহস্যময় পরিস্থিতি নিয়ে যা কুমিল্লায় কিশোর শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় একজন আটক ছেলের মৃত্যুতে শোকাতুর মায়ের আর্তনাদ: আমি বাঁচব ক্যামনে? বিশ্বকাপের সেরা মেসিই, বিতর্কে ঘি ঢাললেন ইয়ামাল তেরো বছরের অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের দায়বদ্ধতা ও সামাজিক নীরবতা নতুন পে স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপন জারি

‘জঙ্গি আস্তানা’ থেকে দগ্ধ ৩ লাশ

  • আপডেট সময় : ০৮:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ রাজধানীর মিরপুরে ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়’ গতকাল মঙ্গলবার বিস্ফোরণের ঘটনার পর আজ বুধবার সকাল থেকে সেখানে তল্লাশি চালানো হয়েছে। র‌্যাব জানিয়েছে, এ পর্যন্ত তিনজনের দগ্ধ লাশ পাওয়া গেছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বুধবার সাংবাদিকদের বলেন, আমরা ছয়তলা ভবনটির নিচ থেকে তল্লাশি চালিয়ে পঞ্চম তলায় পৌঁছেছি। জঙ্গি আবদুল্লাহ যে বাসায় ছিল তার একটি কক্ষ আমরা খুলেছি। সেখানে তিনটি পোড়া লাশ দেখা গেছে। লাশ দেখে নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না।

প্রসঙ্গত, র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল আবদুল্লাহ নামে সন্দেহভাজন এক জঙ্গির সঙ্গে পরিবারের অন্য সদস্যসহ মোট সাতজন ছিলেন। ভবনটির পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলির শব্দ পাওয়া যায়। সকালে ওই ভবনে তল্লাশি শুরু করে বোমা নিষ্ক্রিয়কারী দল, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ওই বাড়িতে তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়। বাড়ি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। বিস্ফোরণের পরে র‌্যাব জানায়, বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

‘জঙ্গি আস্তানা’ থেকে দগ্ধ ৩ লাশ

আপডেট সময় : ০৮:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭